পর্ণগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়। [#01]
বর্তমানে 15 বছর থেকে বিয়ের আগ পর্যন্ত যেসকল যুবক-যুবতী আছে এদের মধ্যে এ প্রবণতা বেশি দেখা যায়। হস্তমৈথুন এবং পর্নো আসক্তি বর্তমান যুব সমাজকে এমনভাবে আসক্ত করেছে যা আমরা অনেকেই হয়তো জানি না। এ থেকে বাঁচার উপায় কি এবং কিভাবে আমরা যুবসমাজকে রক্ষা করতে পারব এবং এই বদ অভ্যাস গুলোর ক্ষতিকর দিক নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যাতে করে সবাই এরকমের বদঅভ্যাস থেকে বেরিয়ে আসতে পারি এবং নিজের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি।
হস্তমৈথুন এবং পর্নোগ্রাফিতে যেভাবে আসক্ত হচ্ছে বর্তমান যুবসমাজ:
পূর্ব থেকেই এর সাথে আসক্ত এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করা।
পূর্ব থেকেই যে ব্যক্তি পর্নোগ্রাফিতে আসক্ত হয়েছে এমন কোন ব্যক্তির সাথে বন্ধুত্ব করলে সে ব্যক্তির সাথে কথোপকথনের সময় সে যখন তার মনের চিন্তা ভাবনা তার অন্য বন্ধুর সাথে শেয়ার করে তখন দ্বিতীয় বন্ধু যদিও আসক্ত না তবুও তখন তার মনের ভিতর এমন এক চিন্তা ধারা কাজ করে যে এর ভিতর কত না মজা এমন চিন্তা ধারা থেকেই মনের ভিতর কৌতূহল জন্মাতে শুরু করে এবং তার বন্ধুর কাছ থেকে পর্নোগ্রাফি দেখার মাধ্যমগুলো জেনে নেয় এভাবেই আস্তে আস্তে আসক্ত হয় পর্নোগ্রাফিতে এবং পর্নোগ্রাফি দেখতে দেখতে আসক্ত হয় হস্তমৈথুনের মত জঘন্য বাজে কাজে। আর ধ্বংস করে দেয় নিজের সুন্দর ফুলের মত জীবনটাকে এবং নিজের ভবিষ্যৎ টাকে।
একাকিত্ব জীবন যাপন করা:
এখানে আমি একাকীত্ব জীবন যাপন করার ব্যাপারে যা বুঝাতে চেয়েছি তা হল, যখন কোন ব্যক্তি একা থাকেন তখন তার মনের ভিতর নানান রকমের অসৎ চিন্তা-ধারা কাজ করতে থাকে। যত সব বাজে চিন্তা তার মনের ভিতরে আসতে থাকে। আর যখন একাই থাকে তখন সে ভাবতে থাকে তার আশেপাশের দেখা তার পছন্দের নর-নারীকে আর এভাবেই তার শরীরের ভিতরে উত্তেজনা শুরু হয়। তারপর হস্তমৈথুন। আর এভাবেই আসক্ত হয়ে যায় এমন আসক্তিতে
অলস সময় পার করা
অলস সময় পার করে বলতে আমি বোঝাতে চেয়েছি আমরা যখন অলস সময় পার করি তখন আমাদের অলস মস্তিষ্কের মধ্যে শয়তান নানা রকমের কুচিন্তা ঢুকিয়ে দেয় একা যখন বসে থাকি তখন মনে হয় একটা গান দেখি হট সেক্সি গান একটা মুভি দেখি হট মুভি আর এগুলো দেখতে দেখতে যখন নিজের ভেতরে নিজের অজান্তেই উত্তেজনা চলে আসে তখন হস্তমৈথুন নামক জঘন্য কাজটা কে নির্দ্বিধায় করে ফেলি।
একলা সময় মোবাইল ল্যাপটপ কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করা
একা একা বসে যখন আমাদের আশেপাশে কেউ থাকেনা তখন যখন আমরা মোবাইল কম্পিউটার অথবা ইন্টারনেট ব্যবহার করে কোন ডিভাইস ব্যবহার করি তখন আমাদের সামনে নিজের অনিচ্ছায় অনেক খারাপ অশ্লীল ছবি ভিডিও ইত্যাদি ভেসে ওঠে আমরা একা থাকলে অনেকেই সেই ভিডিও বা ছবির উপরে ক্লিক করে সেটা দেখান চেষ্টা করি আর এভাবেই আমরা জড়িয়ে পড়ি এই আসক্তির সাথে।
বেশি বেশি উত্তেজনামূলক গান সিনেমা ইত্যাদি দেখা
আমরা সকলেই ভালবাসি উত্তেজনামূলক ছোট ছোট কাপড় পরা বিভিন্ন মডেলের গান সিনেমা নাটক দেখতে এগুলো দেখতে দেখতে শরীরের ভিতরে উত্তেজনা চলে আসে তখন কেউ সরাসরি পর্নোগ্রাফি দেখা শুরু করে তারপরে হস্তমৈথুন।
অপরিষ্কার তথা নাপাক থাকার অভ্যাস থাকা
যাদের যাদের অপরিষ্কার থাকার অভ্যাস রয়েছে তারা কখনোই চিন্তা করে না যে সে এই কাজটি করবে কি করবেনা। সে ভাবে আমাকে গোসল করতেই হবে আরেকবার কাজটি করে একবারে গোসল করি। আর যদি আমাদেরএই অভ্যাস না থাকতো তাহলে আমরা কখনোই এরকম চিন্তা ভাবনা মাথায় আনতাম না আর এরকম আসক্তিতে জড়িয়ে পড়তাম না।


No comments